সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন, বাসায় চলবে পর্যবেক্ষণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন জানান, চিকিৎসার অংশ হিসেবে খালেদা জিয়াকে কিছু রুটিন চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। চেকআপ শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে এবং নতুন চিকিৎসা পদ্ধতি হাসপাতাল থেকেই শুরু করা হয়। এখন সেই চিকিৎসা বাসায়ই চলবে, বোর্ডের তত্ত্বাবধানে।

তিনি আরও জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১২টার দিকে তিনি বাসায় ফেরেন।

উল্লেখ্য, দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর থেকেই রাজধানীর গুলশানে তার বাসভবনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন