সর্বশেষ

জাতীয়হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে ঢাকাগামী বাসে অভিযান, ৪ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক
হিলিতে ভোক্তা প্রতারণা দমন অভিযান, ব্যবসায়ীদের জরিমানা
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় যৌতুকের অভিযোগে নববধূর মৃত্যুর ঘটনায় বিতর্কিত মিমাংসা
জ্বালানি তেলের নিরাপত্তায় চট্টগ্রাম সমুদ্রসীমানায় নৌবাহিনী টহল
টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি দেখিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ভিডিওটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত : ধুলাসার চেয়ারম্যান
সুন্দরবনের জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণি আটক
পদ্মায় ডুবে যাওয়া তেলের ট্যাংকার ১৬ ঘন্টা পর উদ্ধার
বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ
মির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আন্তর্জাতিক

ভারতকে সাথে নিয়ে ইরানের পর পাকিস্তানও ইসরায়েলের টার্গেট?

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ১৫ জুন, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের উত্তাপ যখন চরমে, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, ইরানে সামরিক অভিযান চলার পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে পাকিস্তান, যেখানে ভারতের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “ইরানে হামলা চলছে, আর পরবর্তী লক্ষ্য হতে পারে পাকিস্তান, ভারতের সহযোগিতায়।” তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের উচিত হবে দ্রুত ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা—তারা কি ইরানের পাশে থাকবে, নাকি নিজেদের নিরাপত্তার জন্য ভিন্ন পথ বেছে নেবে। এই বক্তব্য ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নেতানিয়াহুর এই মন্তব্যের পেছনে রয়েছে ইরানের বিরুদ্ধে তার দীর্ঘদিনের কঠোর অবস্থান। তিনি বারবার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। সম্প্রতি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তবে পাকিস্তান প্রসঙ্গে নেতানিয়াহুর বক্তব্য সরাসরি সামরিক হামলার ঘোষণা নয়, বরং ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তা হুমকি বিবেচনায় পাকিস্তানকেও সম্ভাব্য টার্গেট হিসেবে উল্লেখ করেছেন। তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন, ইসলামি মিলিটাইজেশন ও আঞ্চলিক অস্থিরতার জন্য ইরান ও পাকিস্তান দায়ী, এবং এই দুটি দেশই ইসরায়েলের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হতে পারে।

এদিকে, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের ফলে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এবং মুসলিম বিশ্বে উদ্বেগ ছড়িয়েছে। পাকিস্তান ইতোমধ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। নেতানিয়াহুর এই বক্তব্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন