সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

বিয়ে পড়াতে অস্বীকৃতি: ভাঙ্গুড়ায় ইমামকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ১৪ জুন, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়ায় বিয়ে পড়াতে অস্বীকৃতি জানানোর জেরে এক ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইমাম ওসমান গনি মোল্লা (৬২) উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

ঘটনাটি ঘটে সোমবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে। পরে মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্ডিপুর এলাকার শাহাদত হোসেন নামের এক যুবক ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সোমবার রাতে সেই তরুণীকে চন্ডিপুরে নিয়ে আসেন শাহাদত ও তার দুলাভাই ইয়াসিন আলী। এরপর তারা গনি মোল্লার কাছে তাদের বিবাহ কার্য সম্পাদনের অনুরোধ করেন।

তবে শাহাদতের আগে থেকেই স্ত্রী ও সন্তান থাকার তথ্য জেনে ইমাম গনি বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদত ও ইয়াসিন ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তার সাথে থাকা এক কিশোর দৌঁড়ে স্থানীয় বাজারে গিয়ে সহায়তা চাইলে এলাকাবাসী এসে গনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে উত্তেজিত জনতা অভিযুক্ত শাহাদত হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ ও বিয়ে পড়াতে অস্বীকৃতির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। ইতোমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে কথা বলতে চাইলে সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন