সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

যাত্রীবেশে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ জুন, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সড়কে মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে যাত্রী তুলে অভিনব কৌশলে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে সম্প্রতি।

প্রতারকচক্র যাত্রীদের নির্জন স্থানে নিয়ে জিম্মি করে অর্থ আদায় করছে, এমনকি পরিবারের কাছ থেকেও বিকাশে টাকা চেয়ে নিচ্ছে এমন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “পথিমধ্যে অপরিচিত মাইক্রোবাস বা অনুরূপ কোনো পরিবহনে ওঠা থেকে বিরত থাকার জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে।” সেইসঙ্গে তিনি যাত্রীদের একাকী ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন এবং ভ্রমণের তথ্য পরিবারের সদস্যদের জানিয়ে রাখার পরামর্শ দেন।

পথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করার অনুরোধ জানিয়ে ইনামুল হক বলেন, “অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং প্রতারকচক্র থেকে সতর্ক থাকতে হবে। আশপাশের যাত্রীদের দিকে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কোনো সন্দেহজনক ব্যক্তি, গাড়ি বা পরিস্থিতি নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।”

তিনি আরও জানান, পুলিশ এসব সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত পদক্ষেপ নিচ্ছে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন