সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
বিনোদন

‘লিচুর বাগানে’ গানে শাকিব-সাবিলার রোমাঞ্চ, ঈদে আসছে ‘তাণ্ডব’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় হাজির হচ্ছেন শাকিব খান ও সাবিলা নূর জুটি, তাদের প্রথম চলচ্চিত্র ‘তাণ্ডব’ নিয়ে। সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ যখন চূড়ায়, ঠিক তখনই মুক্তি পেল গান ‘লিচুর বাগানে’ আর তা ঘিরেই শুরু হয়েছে অনলাইনে ব্যাপক আলোড়ন।

সোমবার (২ জুন) রাতে চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। মুহূর্তেই দর্শকরা ঝাঁপিয়ে পড়েন ভিডিওটির দিকে। আইটেম ঘরানার এই গানে ঠোঁট মেলাতে দেখা গেছে শাকিব খান ও সাবিলা নূরকে, যেখানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, আলেয়া বেগম ও মঙ্গল মিয়া।

গানের সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রীতম হাসান। কথাগুলো যৌথভাবে লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন।

নির্মাতা রায়হান রাফি গানটি নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, “ঈদ মোবারক। লিচুর বাগানে শতভাগ দেশি।” শাকিব খানও ক্যাপশনে উল্লেখ করেন, “লিচুর বাগানে তাণ্ডব শুরু!”

এর আগে সিনেমাটির টাইটেল ট্র্যাক মুক্তি পায়, যেখানে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ।

রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সিনেমাটি সহ-প্রযোজনা করছে চরকি, সহযোগিতায় রয়েছে দীপ্ত।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনার ওপর ভিত্তি করে। এতে চিত্রনাট্য লিখেছেন রাফি নিজে ও আদনান আদিব খান। সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে, আর শরিফুল রাজ উপস্থিত হবেন ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে।

ঈদের এই উৎসবমুখর সময়ে, ‘তাণ্ডব’ যে দর্শকদের জন্য এক নতুন মাত্রার বিনোদন আনবে, তা বলাই বাহুল্য।

৬৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন