সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে তানিন সুবহা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চিত্রনায়িকা তানিন সুবহা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা ও একাধিকবার বমি করার পর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২ জুন) সকাল থেকে শরীরে অস্বস্তি অনুভব করছিলেন তানিন। প্রাথমিকভাবে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরলেও সন্ধ্যার দিকে অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত ধানমন্ডির একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তার মা তাসলিমা বেগম। তিনি জানান, “মেয়ে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং কয়েকবার বমি করে। পরে ডাক্তারদের পরামর্শে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”

তানিন সুবহার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সহকর্মী ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানাচ্ছেন।

অভিনয়জীবন সংক্ষিপ্ত পরিচিতি
২০১৫ সালে ‘জমজ’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তানিন সুবহার। আজাদ কালামের পরিচালনায় নির্মিত ওই নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ ও ‘তুই আমার’।

৩৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন