সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

আসামে ১৩২ বছরের বৃষ্টির রেকর্ড ভাঙলো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২ জুন, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে আসামের শিলচরে ১৩২ বছরের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

রোববার (১ জুন) শহরটিতে ৪১৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ১৮৯৩ সালের পর সর্বোচ্চ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অতিবৃষ্টির কারণে রাজ্যের পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ইম্ফালসহ একাধিক এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল।

আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশ থেকে আসাম ও অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে এ অস্বাভাবিক আবহাওয়া দেখা দিয়েছে। এর জেরে মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও দেখা দিয়েছে ব্যাপক দুর্যোগ।

মিজোরামে স্বাভাবিকের চেয়ে এক দিনে ১১০২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মেঘালয়ে গত পাঁচ দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ত্রিপুরায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১০ হাজার মানুষ।

মণিপুরে উপচে পড়া নদী ও বাঁধ ভেঙে প্রায় ৩,৩৬৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। বন্যা মোকাবিলায় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় চলছে উদ্ধার তৎপরতা। মণিপুর থেকেই দেড় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে সিকিমে ভূমিধস ও সড়কপথ বন্ধ হয়ে পড়ায় অন্তত ১,২০০ পর্যটক আটকা পড়েছেন। স্থানীয় প্রশাসন তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত পুরো অঞ্চলে বন্যা ও দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন