সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
গুলশানে প্রধান উপদেষ্টার ভোট প্রদান, নতুন বাংলাদেশ গঠনের আহ্বান
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশরংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
কলাপাড়ায় শান্তিপূর্ণ ভোট, জাল ভোটের চেষ্টা রুখেছে পুলিশ
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
বগুড়ায় সকাল ১০টার মধ্যে ১৮.৩৬% ভোট পড়েছে
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
যত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

কোরবানির পশু কিনতে সাবধান: কৃত্রিম মোটাতাজাকরণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩১ মে, ২০২৫ ৮:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আরও কিছুদিন পরই মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কোরবানির উদ্দেশ্যে গবাদিপশু কেনাকাটায় সরব হয়ে উঠেছে দেশের পশুর হাটগুলো।

কিন্তু এরই মধ্যে উঠেছে উদ্বেগ—অসাধু ব্যবসায়ীদের কৃত্রিমভাবে গরু মোটাতাজা করার অপচেষ্টা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন ও প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. বাহানুর রহমান জানিয়েছেন, অধিক মুনাফার আশায় একশ্রেণির খামারি পশুকে কৃত্রিমভাবে মোটাতাজা করতে ডেক্সামিথাসন, প্রেডনিসোলনের মতো ক্ষতিকর স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করেন। ফলে এসব পশুর বাহ্যিক আকৃতি আকর্ষণীয় হলেও অভ্যন্তরীণভাবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কৃত্রিম মোটাতাজাকরণে কী ধরনের সমস্যা হয়?
এই ইনজেকশন প্রয়োগে পশুর যকৃৎ, কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব গরুর মাংস খেলে মানুষের শরীরে পানি জমা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, হরমোন ভারসাম্যহীনতা ও দীর্ঘমেয়াদি অসুস্থতার ঝুঁকি থাকে।

কীভাবে চেনা যাবে কৃত্রিমভাবে মোটাতাজা করা গরু?
অধ্যাপক বাহানুর জানান, এ ধরনের গরুর নাক সাধারণত শুকনো থাকে এবং শরীর থলথলে ও পানিশূন্য দেখায়। হাঁটতে গেলে সহজেই হাঁপিয়ে পড়ে ও ঘন ঘন শ্বাস নেয়। জাবর কাটে না, খাওয়ার আগ্রহ কম, মুখে অতিরিক্ত লালা ঝরে—কখনো তা ফেনাযুক্তও হতে পারে।

গরুর শরীরের মাংসে আঙুল দিয়ে চাপ দিলে সেই অংশ দেবে যায় এবং আগের অবস্থায় ফিরতে সময় লাগে। রানের মাংস অস্বাভাবিকভাবে নরম থাকে, হাড়ও দুর্বল হয়ে যায়, যা যেকোনো দুর্ঘটনায় সহজেই ভেঙে যেতে পারে।

সুস্থ গরু চিনবেন যেভাবে
সুস্থ গরুর নাকের ওপরের অংশ থাকবে ভেজা, ত্বক টানটান এবং চঞ্চল স্বভাবের হবে। তারা খাবার দেখলে খেতে আগ্রহ দেখায়, নিয়মিত জাবর কাটে এবং ত্বকে সেনসেশন থাকে। গায়ের চামড়ায় কোনো দাগ না থাকা, চামড়ায় চাপ দিলে দ্রুত আগের অবস্থায় ফিরে আসা—এগুলোও সুস্থতার লক্ষণ।

গরুর তাপমাত্রা নির্ণয়ে মলাশয়ের তাপমাত্রা আদর্শ হলেও হাটে সহজ উপায় হিসেবে কানের গোড়ায় হাত দিয়ে বুঝে নেওয়া যায়। গরম লাগলে স্বাভাবিক, কিন্তু খুব বেশি গরম অনুভব হলে সতর্ক হওয়া উচিত।

খামারিদের উদ্দেশ্যে সতর্কবার্তা
অধ্যাপক বাহানুর বলেন, অনেক খামারি হাতুড়ে ডাক্তারদের ফাঁদে পড়ে পশুকে ইনজেকশন দিয়ে মোটাতাজা করেন, যা পশুর জীবন হুমকিতে ফেলে। খামারিদের প্রতি তার পরামর্শ—প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ করুন এবং প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শ নিন।

কোরবানির উদ্দেশ্যে পশু কেনার সময় শুধু বাহ্যিক আকর্ষণ নয়, নজর দিন পশুর প্রকৃত স্বাস্থ্যের দিকেও। সচেতন থাকলে আপনার কোরবানি যেমন আল্লাহর সন্তুষ্টির কারণ হবে, তেমনি পরিবার-পরিজনের জন্য স্বাস্থ্যকরও হবে।

৪০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন