সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে : তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যা জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট করে। তিনি রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানান।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মহাসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “দেশকে এগিয়ে নিতে বিএনপির হাতে একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। তবে তা বাস্তবায়নের জন্য দরকার একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার।” তিনি অভিযোগ করে বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে সরকারের টালবাহানা চলছে। আলোচনাগুলো এখনো মূলত ‘সংশোধন’ আর ‘আংশিক সংস্কার’-এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে, যা সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।”

বিএনপির এই শীর্ষ নেতা আরো অভিযোগ করেন, “আদালতের প্রতি সরকারের সম্মানবোধ নেই। ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার মধ্য দিয়ে সেই মনোভাব আবার প্রকাশ পেয়েছে।” তিনি প্রশ্ন রাখেন, “যারা আদালতের রায় মানে না, তাদের কাছ থেকে কীভাবে আমরা প্রকৃত সংস্কারের প্রত্যাশা করতে পারি?”

তারেক রহমান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। “আমরা দেখতে পাচ্ছি, ১০ মাস পেরিয়ে গেলেও সরকার এখনো নির্বাচনের ঘোষণা দেয়নি। আমরা স্পষ্ট করে দিতে চাই, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী প্রস্তুতি নিন,”—বললেন তিনি।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “জনগণের কাছে যান, তাদের কথা শুনুন, তাদের বোঝার চেষ্টা করুন। কারণ, জনগণই বিএনপির প্রকৃত শক্তির উৎস।”

বক্তব্যের শেষে তিনি দলের জন্য একটি নতুন স্লোগান উপস্থাপন করেন, “দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।”

৪০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন