সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাতক্ষীরায় পানি সম্পদ সচিবসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় ২০১৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব নাজমুল আহসানসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

গত সোমবার (২৬ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাইনুদ্দীনের আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার শাকরা কোমরপুর এলাকার বাসিন্দা মো. ওবায়দুল্লাহ। তিনি তার দায়েরকৃত মামলায় এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১ জানুয়ারি সাতক্ষীরার বৈচনা গ্রামে বাদীর বাড়িতে প্রশাসনের সহযোগিতায় হামলা চালানো হয়। তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসানের নেতৃত্বে পুলিশ ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা যৌথভাবে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। ঘটনাস্থলে বুলডোজার চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়।

ওই সময় পুলিশ প্রশাসনের পক্ষে অভিযানে অংশ নেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি ইনামুল হকসহ আরও ১৫ জন পুলিশ সদস্য। এছাড়া, আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে তৎকালীন সময়ে কোনো মামলা গ্রহণ করা হয়নি। দীর্ঘ ১৫ বছর পর বাদী ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে এজাহারটি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বাদী মো. ওবায়দুল্লাহ অভিযোগ করেন, ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান। তিনি আরও বলেন, ২০১৪ সালে সাতক্ষীরায় রাজনৈতিক সহিংসতায় ৪৩ জন নিহত হন, যাদের মধ্যে ২৭ জন যৌথবাহিনীর গুলিতে নিহত হন। নিহতদের সবাই বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেন তিনি।

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন