সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

অন্তর্বর্তী সরকারের অধীনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি জানান, বিএনপি চায় আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।

রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য দেন তিনি।

তারেক রহমান জানান, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। বৈঠকে দলটি নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গুরুত্বারোপ করেছে।

তিনি বলেন, "এই সরকারের নেতৃত্বে দেশের জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সরকারকে অবশ্যই জনগণের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সরকারের রাগ-বিরাগের কোনো জায়গা এখানে নেই।"

সরকারের গঠনমূলক সমালোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত সরকার হোক বা অন্তর্বর্তীকালীন, জনগণের দায়বদ্ধতার প্রশ্নে কোনো ছাড় দেয়া যাবে না। "দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়,"—উল্লেখ করেন তিনি।

তারেক রহমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "গণতান্ত্রিক স্থিতিশীলতা না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের দাবিদাওয়া নিয়ে রাজপথে নামছেন, কিন্তু তাঁদের কথা শোনার মতো কেউ নেই।"

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন বিএনপি নেতা। তিনি বলেন, বাজেট পেশের আগ মুহূর্তে এনবিআর সংস্কারের চাপ প্রয়োগ করে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করা হয়েছে, যা অর্থনীতির জন্য অশনিসংকেত।

"সংস্কার একটি চলমান প্রক্রিয়া,"—বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি মনে করেন, "পুথিগত সংস্কারের চেয়ে বাস্তবভিত্তিক সংস্কারই বেশি জরুরি।"

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের হয়তো নৈতিক বা রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু জনগণের প্রতি তাদের জবাবদিহিতা স্পষ্ট নয়। এ অবস্থায় সরকারের পরিকল্পনা ও উদ্দেশ্য জনসমক্ষে স্পষ্টভাবে উপস্থাপন করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

৩৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন