সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

৪৮ ঘণ্টার আলটিমেটাম, আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাক হোসেনের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রতি ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণমূলক আলটিমেটাম দিয়ে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে চলমান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। ইশরাক বলেন, “বর্তমান সরকারের অন্তর্ভুক্ত দুজন ছাত্রনেতা সরাসরি একটি নতুন রাজনৈতিক দলের সংগঠক ও সমর্থক। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দল আপাতত আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও জানান, সরকারপক্ষ থেকে একটি "ভুয়া রিট" করে তাকে মেয়র পদে শপথ নিতে বাধা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাইকোর্টের রায়ের মাধ্যমে শেষ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, আদালতের রায় দ্রুত কার্যকর করবে বর্তমান সরকার। এটি বিলম্বিত হলে জনগণের প্রতিক্রিয়া আরও তীব্র হবে।”

আন্দোলনের কারণে জনভোগান্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আমাদের এই কর্মসূচির ফলে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে। এজন্য আমি ঢাকাবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

বিএনপির এই নেতা আশা প্রকাশ করে বলেন, “জনগণ একদিন বুঝবে, আমরা কেন আন্দোলনে নেমেছিলাম। আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আজকের বিজয় শুধু আমার নয়, ঢাকাবাসীর—আপনারা সবাই এই বিজয়ের অংশীদার।”

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন