সর্বশেষ

জাতীয়এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশকুষ্টিয়ায় বিজয়ের পর শান্তির বার্তা: সংযমের আহ্বান রেজা আহমেদ বাচ্চু মোল্লার
পাবনা-৫ আসনের ভোট পুন:গণনার দাবি জামায়াতের
নারায়ণগঞ্জ-৫: ফলাফল নিয়ে ১১ দলের উদ্বেগ, ফল পাল্টানোর অভিযোগ
রাজশাহীতে ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
মিথ্যা মামলার অভিযোগ টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী লুৎফর রহমানের
নওগাঁর ছয় আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২; মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না : পুলিশ
মোংলায় সুন্দরবন দিবস উদযাপন: ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
নরসিংদীতে হোটেলে বাকবিতণ্ডার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ
নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ
বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবক খুন, অভিযুক্ত পলাতক
কুয়াকাটায় মোটরসাইকেল চালককে হোটেলে আটক ও নির্যাতন
বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, অন্তত ৬ আহত
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার নিহত
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের কাছে হেরে গেল জামায়াত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
রাজনীতি

দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল, স্থানীয় সরকার ভোটের দাবি

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শনিবার, ১৭ মে, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় গিয়ে ‘আওয়ামী স্টাইলে’ নির্বাচন করার স্বপ্ন দেখে, তবে তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশে আর সেই ধরনের নির্বাচন চলবে না ইনশাআল্লাহ।”


শনিবার (১৭ মে) পাবনার সুজানগর কমিউনিটি সেন্টারে পাবনা-২ (সুজানগর ও বেড়ার আংশিক এলাকা) আসনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, “সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। ইউনুস সরকার যে রোডম্যাপ দিয়েছে, তা অনুযায়ী নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করেই ভোট করতে হবে। তা না হলে জনগণের বিশ্বাস অর্জন সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী দেশের শান্তিপূর্ণ পরিবেশ চায়। তবে কিছু মহল সেই পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। তারা মনে করছেন আওয়ামী লীগ চলে যাওয়ার পর এখন তারাই দেশের মালিক। আমরা পরিস্কারভাবে বলতে চাই, দেশের মানুষ শেখ হাসিনার মতো নেতাকে বিদায় দিয়েছে। কেউ আমাদের চক্ষু রাঙিয়ে কথা বলবেন না—আমরা কোনো হুমকি-ধমকিকে ভয় করি না।”

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন পাবনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির ও পাবনা-৫ আসনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন, পাবনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন (শহীদ নিজামীর পুত্র), পাবনা-৩ আসনের প্রার্থী মাওলানা আলী আজগর এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।

সম্মেলন শেষে রফিকুল ইসলাম খান পাবনার পাঁচটি আসনে জামায়াতের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। পরে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা সুজানগর কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

৪০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন