সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষ: বিএনপি-জামায়াতের ১১ জন গ্রেপ্তার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে বিএনপি ও জামায়াতের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে দুই পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে ভোর পর্যন্ত ডৌকাদি এলাকায় পরিচালিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ধাপে ধাপে হাতাহাতিতে রূপান্তরিত হওয়া এই বিরোধ পরে সংঘর্ষে পৌঁছায়। সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়, যাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মুক্তার হোসেনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংঘর্ষের খবর পাওয়ার পর নরসিংদী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমের নেতৃত্বে পুলিশের সঙ্গে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ বাহিনী রাতভর অভিযান চালিয়ে উভয় পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, 'এ ঘটনায় জড়িত ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে ডৌকাদি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন পরবর্তী শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে।'

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন