সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

শাহরিয়ার হত্যা: ৪৮ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের, শাহবাগ থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ‘প্রকৃত’ আসামিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন এবং দেড় ঘণ্টা অবস্থান শেষে এই আলটিমেটাম দিয়ে সরে যান।

‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি করেন, শাহরিয়ার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রধান আসামিকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তাঁরা অবিলম্বে সব প্রকৃত আসামির গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ও শাহরিয়ারের সহপাঠী মশিউর রহমান শুভ বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা না হলে রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

আন্দোলনকারীরা স্লোগান দেন, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘প্রশাসন কী করে’, ‘শাহবাগ থানা জবাব চাই’ ইত্যাদি।

শিক্ষার্থীদের পক্ষ থেকে তৌফিক-উল ইসলাম বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা যদি জড়িতও থাকে, তাহলেও তারা প্রধান আসামি নয়। আমরা এর সঠিক ব্যাখ্যা চাই। সময়মতো পদক্ষেপ না নিলে এই অহিংস আন্দোলন অন্য রূপ নিতে পারে।”

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী বলেন, “এটি নির্দলীয় আন্দোলন। কেউ কেউ এটি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে, কিন্তু আমরা শুধু ন্যায়বিচার চাই।”

আন্দোলনের এক পর্যায়ে শিক্ষক মু. আবদুস সালাম, অসীম দাস, মু. সিরাজুল ইসলামসহ একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় আলোচনায় অংশ নেয়। পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ফিরে যান।

৩৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন