সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

তুরস্কে পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১২ মে, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আগামী বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে বৈঠকে প্রস্তুতি নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য আহ্বানের পরপরই এই সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি।

রোববার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জেলেনস্কি জানান, তিনি একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির প্রত্যাশা করছেন, যা ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার জন্য মজবুত ভিত্তি তৈরি করবে। তিনি বলেন, “হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না।”

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তার মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘ট্রুথ স্যোশাল’-এ এক পোস্টে দাবি করেন, রুশ প্রেসিডেন্ট আলোচনায় বসতে আগ্রহী এবং রক্তপাত বন্ধে তিনি সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প বলেন, “ইউক্রেনের এখনই বৈঠকে সম্মতি দেওয়া উচিত। আমি সন্দেহ করছি, তারা আদৌ চুক্তি করতে চায় কি না।”

তিনি আরও যোগ করেন, পুতিন বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের বার্ষিকী উদ্‌যাপনে ব্যস্ত, যা ট্রাম্পের দাবি অনুযায়ী, “যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সম্ভব হতো না।”

এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগেই সোমবার (১২ মে) থেকে ৩০ দিনের একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যা যেকোনো আলোচনা শুরুর জন্য ভিত্তি হতে পারে বলে মত দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক যদি অনুষ্ঠিত হয়, তবে তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড় আনতে পারে।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন