সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শিবালয়ে অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মানসিক নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা

মো: সোহেল রানা, মানিকগঞ্জ 
মো: সোহেল রানা, মানিকগঞ্জ 

শনিবার, ১০ মে, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ও অসুস্থ অবস্থায় থাকা এক নারী শিক্ষিকাকে মানসিক নির্যাতন ও জোরপূর্বক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমানের বিরুদ্ধে।

অভিযোগকারী জান্নাত আরা প্রীতি যমুনার চরাঞ্চলের দুর্গম টেংগরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জান্নাত আরা জানান, গত বুধবার বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বিষয়টি সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানান। কিন্তু কর্মকর্তা তাঁকে ওই দিনই অফিসে উপস্থিত হওয়ার জন্য চাপ দেন।

পরদিন অফিসে গেলে জান্নাত আরা প্রীতিকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে একটি কৈফিয়ত তলবের চিঠি ধরিয়ে দেওয়া হয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে জোর করে সাক্ষরও আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শুধু তাই নয়, অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে উন্নয়ন বরাদ্দ বাবদ একাধিকবার অর্থ নেওয়ার অভিযোগও এনেছেন শিক্ষিকা। তাঁর দাবি, বিদ্যালয়ের উন্নয়ন খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকলেও ব্যক্তিগতভাবে টাকা দিতে তাঁকে বাধ্য করা হয়, যা আজও ফেরত দেওয়া হয়নি।

অভিযোগকারীর মা রেহানা আক্তার জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও কর্মকর্তারা মেয়ে জান্নাত আরাকে বারবার ফোন ও মিসড কলের মাধ্যমে মানসিকভাবে চাপ প্রয়োগ করেন। পরে চাপে পড়ে মেয়েকে অফিসে নিয়ে গেলে সেখানেও মানসিক হয়রানির শিকার হতে হয়।

এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে হলে লিখিতভাবে সাদা কাগজে আবেদন করতে হবে, তা না হলে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান বলেন, “জোরপূর্বক সাক্ষর নেওয়ার অভিযোগ সঠিক নয়। তবে এখনো লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

৪২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন