সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

যুদ্ধের বিরুদ্ধে সুর তুললেন কবীর সুমন: ‘দেশপ্রেম নয়, মানবপ্রেম জরুরি’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান।

দেশজুড়ে এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থনে মুখ খুলেছেন। তবে ভিন্ন সুরে কথা বললেন বিশিষ্ট সংগীতশিল্পী কবীর সুমন।

দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কবীর সুমন স্পষ্টভাবে জানান, তিনি যেকোনো যুদ্ধের ঘোরতর বিরোধী। তিনি বলেন, ‘আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। যে-ই যুদ্ধে নামে, যেভাবেই নামুক—আমি যুদ্ধবিরোধী। আমি আমার গানে গানে যুদ্ধ বন্ধের কথা বলেছি। আজ সেই গান সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে।’

প্রশ্ন তুললেন দেশভাগ ও দেশপ্রেম নিয়েও
সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, ‘এই দেশ যখন ভাগ হয়েছিল, তখন কি আমার বা সাধারণ মানুষের অনুমতি নেওয়া হয়েছিল? আমি তো উপমহাদেশের নাগরিক। কীসের ভিত্তিতে দেশ ভাগ হলো? আমি ১৯৪৯ সালে জন্মাই, তখন আমার তো কোনো ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ছিল না। তখন থেকেই আমি সবকিছু সন্দেহের চোখে দেখি। আমার কাছে দেশপ্রেম একটা বুজরুকি। যেখানে মানবপ্রেম নেই, সেখানে দেশপ্রেম অর্থহীন।’

‘অপারেশন সিঁদুর’ নাম নিয়েও বিরক্তি
ভারতের সামরিক অভিযানের নাম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন এই গায়ক। তিনি বলেন, ‘সিঁদুর দেখাচ্ছে? কিসের অপারেশন সিঁদুর? বেশি কিছু বললে খারাপ কথা বেরোবে। আমি ৭৭ বছরের বৃদ্ধ, আমি সম্পূর্ণভাবে এই তথাকথিত “দেশপ্রেম” ও যুদ্ধের বিরুদ্ধে।’

প্রকৃতি ধ্বংস নিয়েও উদ্বেগ
যুদ্ধে শুধু মানুষ নয়, প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হয়, সে কথাও তুলে ধরেন কবীর সুমন। ‘একবার ভাবুন তো, যুদ্ধ চলছে, অস্ত্র চলছে, আর মরছে সাধারণ প্রাণ, যারা এই পৃথিবীর কোনো ক্ষতি করেনি। গাছ পুড়ে যাচ্ছে, পাখি, পোকা-মাকড় মারা যাচ্ছে—এসব নিয়ে কারও মাথাব্যথা নেই। দেশপ্রেমের নামে প্রকৃতির ধ্বংসকে কেউ আমলে নিচ্ছে না,’ —বলেন তিনি।

ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধেও সুর
সাক্ষাৎকারের শেষাংশে কবীর সুমন বলেন, ‘যে ধর্ম যুদ্ধ ঘটায়, আমি সেই ধর্ম মানি না। আমি সেই ধর্ম ও মতবাদকে ধিক্কার জানাই।’

৫১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন