সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশনারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
বিনোদন

ভারতের হামলার পর বিতর্কে ফাওয়াদ খান, পাকিস্তানেই সমালোচনার ঝড়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর পাল্টা জবাব হিসেবে ভারতীয় সেনাবাহিনী গত ৬ মে মধ্যরাতে শুরু করে ‘অপারেশন সিঁদুর’।

এই অভিযানে পাকিস্তানের নয়টি স্থানে লক্ষ্যভেদী হামলা চালায় ভারত। অভিযানের পর দেশজুড়ে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় মুখর বলিউড, টালিউড এবং দক্ষিণী সিনেমার তারকারা।

তবে এই ঘটনার রেশ গিয়ে পৌঁছেছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভারতীয় হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে ফাওয়াদ লেখেন, “এই লজ্জাজনক হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। সবার প্রতি অনুরোধ, উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করবেন না। ইনশাল্লাহ, সবার মধ্যে ভালো বুদ্ধি কাজ করবে। পাকিস্তান জিন্দাবাদ।”

পোস্টে ভারতের নাম সরাসরি উল্লেখ না করায় পাকিস্তানি নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেন, “ভারতের নাম না নিয়ে উনি কোন পক্ষ নিচ্ছেন তা স্পষ্ট। বলিউডে ফেরার লোভেই কি এ ধরনের পোস্ট?” আরও একজন লেখেন, “এই শোকবার্তা আমাদের দরকার নেই। ভারত যা করেছে তা শোক নয়, প্রতিবাদ দাবি করে।” অনেকেই তাকে আনফলো করার আহ্বান জানিয়েছেন।

সমালোচনার মুখে পড়েই ফাওয়াদ তার পোস্ট মুছে ফেলেন, তবে ইতোমধ্যেই সেটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভারতেও অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বর্তমানে ব্লক করা হয়েছে।

উল্লেখ্য, পুলওয়ামা হামলার পর ফাওয়াদ খান ভারতীয় চলচ্চিত্রশিল্প থেকে নিষিদ্ধ হয়েছিলেন। তবে চলতি বছর ‘আবির গুলাল’ নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে ফিরে আসার কথা ছিল তার। ছবিটি ৯ মে মুক্তির কথা থাকলেও পেহেলগামকাণ্ডের পর এর মুক্তি স্থগিত করা হয়েছে।

৪০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন