সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
বিনোদন

‘মৃত্যু নিয়ে মজা নিয়েন না’, কাকে সাবধান করলেন পরীমনি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ মে, ২০২৫ ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
গানের জগৎ এবং সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ বর্ষা চৌধুরী এবার খবরের শিরোনাম হলেন নিজের মৃত্যুর গুজবে।

আজ বুধবার দুপুর থেকে ফেসবুকে আকস্মিকভাবে ছড়িয়ে পড়ে যে, হার্ট অ্যাটাক করে মারা গেছেন এই কণ্ঠশিল্পী ও ইনফ্লুয়েন্সার। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
বুধবার দুপুরে বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর মৃত্যুর খবর জানিয়ে পোস্ট দেন। তাদের মধ্যে নারী উদ্যোক্তা বারিশা হকও ছিলেন। তিনি নিজে নিশ্চিত না হয়েই এই খবর শেয়ার করেন, যা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। অনেকে মন্তব্য করেন, 'এটাও মনে হয় একটা নাটকীয় ঘটনা! কারণ এদের কোনো বিশ্বাস নেই!'

তবে কিছুক্ষণ পরেই বারিশা হক আরেকটি পোস্ট দিয়ে জানান, পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি জানতে পেরেছেন যে বর্ষা চৌধুরী মারা যাননি।

এই ঘটনার পর চিত্রনায়িকা পরীমনিও তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। তিনি লেখেন, 'রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত‍্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী। যেদিন সত‍্যি আপনি চলে যাবেন সেদিন আপনার জন‍্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।'

বর্ষা চৌধুরী একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একজন গায়িকা, উদ্যোক্তা, অভিনেত্রী এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ব্যক্তিগত জীবনের নানা সুখ-দুঃখের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তিনি প্রায়শই আলোচনায় আসেন।

বর্ষা চৌধুরীর ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর তিনি ভেঙে পড়েন। সেই সময় তাদের সন্তানের বয়স ছিল মাত্র দেড় মাস। রুমির সঙ্গেও বর্ষার এটি দ্বিতীয় সংসার ছিল। দ্বিতীয় স্বামীকে হারানোর পর তিনি প্রায়শই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও শেয়ার করতেন।

তবে চলতি বছরের ১৬ মার্চ তিনি সবাইকে চমকে দিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। পাত্র ছিলেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়া। বিয়ের পর কয়েক মাস ভালো কাটলেও তাদের সম্পর্ক বেশিদিন টেকেনি। গত মাসে ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে বর্ষা তার স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করেন। পরবর্তীতে রাসেল মিয়া ফেসবুকে লাইভে এসে আত্মপক্ষ সমর্থন করে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন।

বর্ষা চৌধুরীর মৃত্যুর গুজব সোশ্যাল মিডিয়ায় একটি বড় আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করলো যে, সোশ্যাল মিডিয়ায় যেকোনো খবর যাচাই না করে শেয়ার করা কতটা বিপজ্জনক হতে পারে। পাশাপাশি, তারকাদের ব্যক্তিগত জীবন এবং তাদের নিয়ে ছড়িয়ে পড়া গুজবের প্রতি মানুষের আগ্রহও এই ঘটনা থেকে স্পষ্ট।

৫৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন