সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চান্দিনায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চান্দিনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়ি মীরাখোলা মুন্সি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) কর্মী-সমর্থক হিসেবে চিহ্নিত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হামলাকারীরা, যারা প্রায় ৭০-৮০ জন ছিলেন, আলাউদ্দিন মুন্সি ও নাছির উদ্দিন মুন্সির ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান এবং মূল্যবান জিনিসপত্র লুট করেন। হামলার শিকার আলাউদ্দিন মুন্সি জানান, তার মুরগির ফার্মের এক শ্রমিক, কামাল, প্রায় এক বছর আগে বিদায় নেন। তবে ওই শ্রমিক পাঁচ লাখ টাকা দাবি করে সোমবার তার বাড়িতে আসে। আলাউদ্দিন জানান, শ্রমিককে জানানো হলে তারা উসকানিমূলক কথাবার্তা বলে চলে যান, কিন্তু রাতের পর হামলার শিকার হন তারা।

আলাউদ্দিন মুন্সি আরও জানান, রাত ১২টার পর হামলাকারীরা তাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করেন, যার ফলে তিনি ও তার ভাই কোনোরকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজনকে আটক করে।

এ ঘটনায় আটকরা হলেন মীরাখোলা গ্রামের মো. রনি (১৮), মো. রহিম (৪০), মোখলেছুর রহমান (৬৫) ও আব্দুল করিম (৪০)। আলাউদ্দিনের স্ত্রী পারভীন বেগম অভিযোগ করেছেন, হামলাকারীরা তাদের চারটি আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণালংকার, চারটি টিভি, দুটি এসি, তিনটি ফ্রিজ, সিসি ক্যামেরাসহ আসবাবপত্র লুটপাট করেছে। হামলার সময় শিশুরা ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে।

হামলার সঙ্গে জড়িত একজন অভিযুক্ত, কামাল, দাবি করেছেন যে, সাবেক মন্ত্রী মুজিবুল হকের শ্বশুরদের আমলে এলাকাবাসীর ওপর অত্যাচারের কারণে তাদের এই প্রতিশোধমূলক হামলা। তিনি বলেন, এলাকা থেকে সরকারি টাকায় নির্মিত পাকা রাস্তা বন্ধ করে দেওয়া হয়, যা ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী এ ধরনের হামলা চালিয়েছে।

এ বিষয়ে এলডিপি চেয়ারম্যান একেএম সামছুল হক মাস্টার জানিয়েছেন, হামলায় এলডিপি কর্মী-সমর্থকদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অভিযোগ খতিয়ে দেখা হবে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন