সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশপ্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
কলাপাড়ায় গরু চুরি করে জবাই: একাধিকজনকে মামলা; গ্রেফতার ১
ধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
রাজনীতি

উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, ট্রেনযোগে ঢাকায় আসছেন বেশিরভাগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ সময় পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

কাতার রয়েল অ্যাম্বুলেন্সের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রিয় নেত্রীর স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি, তিনি সময়মতো নিরাপদে পৌঁছাবেন।”

খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে বিএনপির নেতাকর্মীরা ছুটে আসছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায়। কেউ এসেছেন ট্রেনযোগে, কেউ বা সড়কপথে। অনেকেই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে স্লোগানে মুখর করে তুলছেন পরিবেশ।

ময়মনসিংহ দক্ষিণ যুবদলের নেতা দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে একটি বড় দল সকালে ঢাকায় এসে পৌঁছায়। তারা কমিউটার ট্রেন থেকে নেমেই স্লোগান দিতে শুরু করেন—"গণতন্ত্রের মা বেগম জিয়া, লও লও লও সালাম।"

জামালপুর থেকে আসা বিএনপি কর্মী মারুফ বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রিয় নেত্রীর আগমনে রাজধানীতে সৃষ্টি হয়েছে খুশির জোয়ার।”

ময়মনসিংহ মহানগর বিএনপির নেতা মোহাম্মদ সেলিমের নেতৃত্বেও বিমানবন্দর স্টেশনে দেখা গেছে বিশাল এক শোডাউন। তিনি বলেন, “আজ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দেশে আগমন। আমরা তাঁর স্বাগত জানাতে প্রস্তুত। নেত্রী ফিরোজা ভবনে পৌঁছানো পর্যন্ত আমরা রাস্তায় থাকবো।”

অন্যদিকে, বিএনপির কর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড এবং দলীয় পতাকা নিয়ে ভোর থেকেই বিমানবন্দরের আশপাশের এলাকায় অবস্থান নিতে শুরু করেন। সকাল ৮টার মধ্যেই ওই এলাকার সড়ক ও ফুটপাথ নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

বেগম খালেদা জিয়ার দেশে ফেরা শুধু দলীয় নেতা-কর্মীদের নয়, সাধারণ সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস ও আবেগ তৈরি করেছে। দলের পক্ষ থেকে নেত্রীর নিরাপদ ও সুস্থ দেশে ফেরা উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন