সর্বশেষ

জাতীয়শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
বিনোদন

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ঢাকার সিনেমা ‘জংলি’, উর্দুতে ডাব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ মে, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আলোচিত সিনেমা ‘জংলি’ এবার পাকিস্তানের দর্শকদের জন্য আসছে। আসন্ন মুক্তির খবরে দুই দেশের সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

সিনেমাটি পাকিস্তানে মুক্তি দিচ্ছে সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী রোববার এক বিবৃতিতে জানান, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া-র সঙ্গে তাদের চুক্তি সম্পন্ন হয়েছে এবং ছবিটি উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। খুব শিগগিরই পাকিস্তানের প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হবে।

‘জংলি’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী নৈঋতা (পাখি চরিত্রে), এছাড়াও রয়েছেন বুবলী ও দীঘি। সিনেমার সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ।

গল্প লিখেছেন আজাদ খান, আর চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

বাংলাদেশে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি দেশে দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছে। শুধু দেশে নয়, এটি ইতিমধ্যে আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও মুক্তি পেয়েছে এবং সেখানেও দর্শকদের থেকে ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের সিনেমা ‘তুফান’ (অভিনয়ে শাকিব খান) এবং ‘দেয়ালের দেশ’ (অভিনয়ে শরীফুল রাজ, পরিচালনা মিশুক মনির) পাকিস্তানে মুক্তি পেয়েছিল। এবার ‘জংলি’ সেই তালিকায় নতুন সংযোজন।

৪৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন