সর্বশেষ

সারাদেশ

পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বাতেন চৌধুরী নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

নৌবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হকের নেতৃত্বে ১৬ সদস্যের একটি নৌবাহিনী দল এবং স্থানীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত চলা অভিযানে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজার সংলগ্ন শতকর এলাকায় তার বাড়ি ঘিরে ফেলা হয়।

অভিযান চলাকালে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কৌশলে বাতেন চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন-দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাতেন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের কাছে তিনি শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে, এই যৌথ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, এমন পদক্ষেপে পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন