সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
বিনোদন

মুমতাজকে হাজারবার বিয়ের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ মে, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রয়াত কিংবদন্তি পরিচালক ও প্রযোজক যশ চোপড়া অভিনেত্রী মুমতাজকে বিয়ে করতে চেয়েছিলেন।

অভিনেত্রী মুমতাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যশ চোপড়া: এক হাজারবারের বেশি!

প্রয়াত কিংবদন্তি পরিচালক ও প্রযোজক যশ চোপড়া অভিনেত্রী মুমতাজকে বিয়ে করতে চেয়েছিলেন। অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি মুমতাজকে একবার নয়, এক হাজারবারের বেশি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যশ চোপড়ার ভাই বিআর চোপড়ার প্রযোজনায় 'আদমি অউর ইনসান' ও 'হামরাজ' সিনেমায় অভিনয় করেছিলেন মুমতাজ। সেই সুবাদে যশ চোপড়ার বাড়িতে যাতায়াত ছিল। মুমতাজ জানান, যশ যখনই তার বাড়িতে আসতেন, তখনই তাকে বিয়ের প্রস্তাব দিতেন।

সাংবাদিক ভিকি লাওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে মুমতাজ যশ চোপড়ার এই আগ্রহের কথা জানান। তিনি বলেন, "একবার নয়, এক হাজারবারের বেশি আমাকে প্রস্তাব দিয়েছেন। তবে তাঁর প্রতি আমার আগ্রহ তৈরি হয়নি। কীভাবে তাঁকে বিয়ে করব। হতে পারে হাজারবার বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি বাড়িয়ে বলছি। তবে এটা নিশ্চিত তিনি বহুবার আমাকে বলেছেন, ‘মতো (মুমতাজকে এ নামেই ডাকতেন যশ), আমি তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করো।”

মুমতাজ স্পষ্ট করে বলেন, অনেকের সঙ্গে মিশলেও সবার সঙ্গে ব্যক্তিগত জীবনে রোমান্টিক সম্পর্ক তৈরি হয় না, যশের সঙ্গেও তেমনটা হয়নি। তবে নির্মাতা ও প্রযোজক হিসেবে যশ চোপড়াকে তিনি পছন্দ করতেন। তাদের সম্পর্ক পেশাদারিত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

মুমতাজ যশ চোপড়াকে মানুষ হিসেবে দারুণ এবং সেটে সবাইকে মাতিয়ে রাখা একজন ব্যক্তি হিসেবে স্মরণ করেন। ২০১২ সালে যশ চোপড়ার মৃত্যুর খবর শুনে তিনি লন্ডনে কেঁদেছিলেন। মুমতাজ জানান, মৃত্যুর আগে যশ তাকে ফোন করে তার শেষ সিনেমা ‘যব তক হ্যায় জান’ দেখার জন্য অনুরোধ করেছিলেন এবং তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর কিছুদিন পরেই যশ চোপড়া মারা যান।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন