সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
জাতীয়

পুলিশ সপ্তাহ ২০২৫ শুরু আজ: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৩:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘আমার পুলিশ, আমার দেশ—বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫।

আজ মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে এ বছরের পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণের পর তিনি কৃতী পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেবেন।

পুলিশ সপ্তাহকে ঘিরে পুলিশ বাহিনীর মধ্যে বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এবারের আয়োজনে বিভিন্ন ইউনিট নিজেদের চ্যালেঞ্জ ও কর্মকৌশল তুলে ধরবে। বাহিনীর জনবান্ধব রূপ তুলে ধরতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, গবেষণা জোরদারসহ নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা।

তিন দিনের কর্মসূচি
পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী ৩০ এপ্রিল (বুধবার) দিনব্যাপী বিভিন্ন ইউনিটের প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ১৫ মিনিটে সিআইডি, ১০টায় র‌্যাব এবং এরপর পর্যায়ক্রমে এসবি, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করবে।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে পুলিশ অডিটোরিয়ামে।

১ মে (বৃহস্পতিবার) আইজিপির ব্যাজ প্রদান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মেলন ও নাগরিকদের সঙ্গে মতবিনিময়, বার্ষিক সাধারণ সভা এবং অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তাদের পুনর্মিলনী ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।

২ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা। একই দিন পুনাক স্টলের পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ।

ছয় দফা দাবি পেশ করবে পুলিশ
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহে বাহিনীর পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. স্বাধীন পুলিশ কমিশন গঠন ও জনসাধারণের জন্য কমপ্লেইন সেল, পুলিশের জন্য অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন।
২. এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা।
৩. স্বতন্ত্র সাইবার ইউনিট গঠন।
৪. বিভাগীয় হাসপাতালে জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মেডিকেল কলেজ স্থাপন।
৫. অবসরের সময় সুপারনিউমারারি পদোন্নতির সুযোগ (কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত)।
৬. পুলিশ সদস্যদের মরদেহ দাফন বা সৎকারে আর্থিক সহায়তা বরাদ্দ।

পুলিশ সপ্তাহ ২০২৫ শুধু বাহিনীর জন্য নয়, দেশের নাগরিকদের কাছেও পুলিশের প্রতি আস্থা ও প্রত্যাশা পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন