সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের স্থাপনায় নিলাম শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের মালিকানাধীন একাধিক শিল্পপ্রতিষ্ঠান ও জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা।

গতকাল রোববার (২৭ এপ্রিল) প্রকাশিত এক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিলামের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন এবং এস আলম ভেজিটেবল অয়েল—এই তিন প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ টাকা। ইসলামী ব্যাংক জানিয়েছে, সুদসহ (বা ‘লভ্যাংশ’ হিসেবে চিহ্নিত) এ অর্থ ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী নির্ধারিত হয়েছে।

ঋণ খেলাপির কারণে এসব প্রতিষ্ঠানের মালিকানাধীন মোট ১ হাজার ১৪৯ শতাংশ জমি, কারখানা ও স্থাপনা বন্ধকী সম্পত্তি হিসেবে নিলামে তোলা হয়েছে। অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতাদের কাছ থেকে ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে ব্যাংকটি।

নিলামে ওঠা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও হালিমা বেগমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে পাওনা আদায়ের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে, ২০ এপ্রিল আরও প্রায় ৯ হাজার ৯৪৮ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের মালিকানাধীন একটি চিনিকলসহ ১১ একর জমির ওপর নিলাম আহ্বান করেছিল একই শাখা।

উল্লেখ্য, ২০১৭ সালে রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর থেকে তারা ব্যাংকটি থেকে ব্যক্তিগত ও করপোরেট পর্যায়ে প্রায় ১ লাখ কোটি টাকার ঋণ নিয়েছে বলে অভিযোগ রয়েছে। একই সময়ে সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ মোট আটটি ব্যাংকেরও নিয়ন্ত্রণ নেয় গ্রুপটি। এসব ব্যাংকে পরিচালনা পর্ষদ পরিবর্তনের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের অভিযোগও উঠেছে। ধারণা করা হচ্ছে, এস আলম গ্রুপের উত্তোলিত অর্থের পরিমাণ ২ লাখ কোটি টাকার বেশি।

বর্তমানে সরকার পরিবর্তনের পর গ্রুপটি ব্যাংকগুলোর ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এসব প্রতিষ্ঠানে নতুন পর্ষদ গঠন করেছে এবং একটি বিশেষ নিরীক্ষা কার্যক্রম চালু করেছে। নিরীক্ষার প্রতিবেদন অনুযায়ী ব্যাংকগুলোর ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ইসলামী ব্যাংক জানিয়েছে, এস আলম গ্রুপের ঋণ খেলাপি ও অর্থ আত্মসাতের কারণে ব্যাংকটি গভীর সংকটে পড়েছে, যার ফলে ধাপে ধাপে বন্ধকী সম্পত্তি নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে।

৩০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন