সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
জাতীয়

উত্তরায় ট্রেনের ধাক্কায় সেলফি তুলতে গিয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরার কোর্টবাড়ি এলাকায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাসুম মিয়া (২৫) ও তার স্ত্রী ইতি খাতুন (১৯)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সেলফি তুলতে গিয়ে রেললাইনের কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় গাজীপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ইতি। গুরুতর আহত অবস্থায় মাসুমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাত ৮টার দিকে।

প্রত্যক্ষদর্শী আল ইসলাম শুভ জানান, “তারা দু’জন হাত ধরে হাঁটছিলেন এবং মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। হঠাৎ করেই ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে মেয়েটির মৃত্যু হয়।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “পথচারীরা মাসুমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, “কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। তারা রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রেললাইনের আশেপাশে সাবধানতা অবলম্বনের ব্যাপারে আবারও প্রশ্ন উঠেছে।

৩৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন