সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
১৭ বছর ইফতার মাহফিলের পরিবেশ ছিল না: ড. মঈন খান
সারাদেশকুয়াকাটায় মৎস্যজীবী নেতার ইয়াবা সেবন ভিডিও ভাইরাল
কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
কুড়িগ্রামে মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওয়েট মেশিন পাচার চেষ্টায় স্টোরকিপার আটক
সাভারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য র‌্যাবের হাতে আটক
জাফলংয়ের জিরো পয়েন্টে 'কুদ্দুস সিন্ডিকেট'র অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেটে অবৈধ মাটি কাটা: মন্নানের ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
বান্দরবানে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান
ময়মনসিংহে পুকুর ভরাটের মহোৎসবে বিলীন ১৬০টি পুকুর
মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

সিলেটের বিশ্বনাথে ফেরিওয়ালা নিপেশ তালুকদারকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজার এলাকায় অজ্ঞাতনামা হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ফেরিওয়ালা। নিহত ব্যক্তির নাম নিপেশ তালুকদার (৪২)।

তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে এবং সিলেট শহরের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করতেন।

রোববার (২০ এপ্রিল) রাতে খাজাঞ্চি ইউনিয়নের পীরের বাজার এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, নিপেশ তালুকদার নিয়মিতভাবে বাইসাইকেলে করে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। রবিবার সন্ধ্যায় তিনি বাজারে মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিম দিকে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। হামলাকারীরা পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় নিপেশ দৌড়ে পীরের বাজারের ব্যবসায়ী আকদ্দুছ আলীর চায়ের দোকানে যান এবং প্রাণভিক্ষা চান। কিন্তু স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনাস্থলে পৌঁছান। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, "ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।"

২৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন