সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান আলী রীয়াজের: "ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যেন না হয়"

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বর্তমানে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন সময় এসেছে সম্মিলিতভাবে একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার।

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত—ফ্যাসিবাদী শাসন আর যেন ফিরে না আসে।”

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক রীয়াজ।

তিনি জানান, সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো এসেছে, সেগুলোর মধ্যে এনসিপি কিছু বিষয়ে একমত, কিছু বিষয়ে ভিন্নমত পোষণ করেছে। “আমরা যেসব বিষয়ে একমত হতে পেরেছি, সেগুলো নিয়েই আগাতে চাই। আর যেসব বিষয়ে এখনও মতপার্থক্য আছে, সেগুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে,” বলেন আলী রীয়াজ।

এনসিপির ভূমিকাকে প্রশংসা করে তিনি বলেন, “আপনারা ফ্যাসিবাদী শাসককে সরাতে জীবন বাজি রেখে লড়েছেন। এখন আপনাদের স্পষ্ট বার্তা—দেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। এই দাবি জনগণের মধ্যেও রাষ্ট্র সংস্কারের একটি নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি গণতন্ত্র বারবার বিপন্ন হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা তৈরি করে জনগণের অধিকার হরণ করা হয়েছে। এখন আমাদের সামনে সুযোগ এসেছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ার—যেখানে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের জায়গা থাকবে না।”

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এদিকে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা।

৪৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন