সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ: কাফনের কাপড় বেঁধে রাজপথে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘কাফন মিছিল’ করেছেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর মাথায় কাফনের কাপড় বেঁধে এই মিছিল শুরু হয় ইনস্টিটিউটের জামে মসজিদের সামনে থেকে।

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি আদায়ে ঘোষিত পূর্ব নির্ধারিত এই কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটেও একই সময় শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীদের কেউ মাথায়, কেউবা শরীরেও কাফনের কাপড় পরিধান করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

মিছিলে ব্যবহৃত স্লোগানগুলোর মধ্যে ছিল—
‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’,
‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’,
‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,
‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’।

প্রসঙ্গত, কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদেও এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীরা শুক্রবারের এই কাফন মিছিলের ঘোষণা দিয়েছিলেন। একইসঙ্গে ছয় দফা দাবির বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, আলোচনায় তারা সন্তুষ্ট নন। ফলে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানায়।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন