সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে তিনজনের নিয়োগ
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
সারাদেশরাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত: ৩শ' জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামি’র ইফতার
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত
রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ
রাজশাহীতে পদ্মার পাড়ে তরুণ-তরুণী জিম্মি: টাকা দাবি, মোবাইল ছিনতাই
বরগুনায় নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ
রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল নির্বাচন
মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
প্রবাস

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত ২২ হাজার ৪৮৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

আটক অভিবাসীদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৩,৮৭০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আটক করা হয়েছে ১৩,৬৭৭ জন অননুমোদিত অভিবাসীকে। এ ছাড়া অন্যান্য সংস্থার হাতে আটক হওয়া আরও ৮,৮০৯ জন অনিবন্ধিত অভিবাসীকে হস্তান্তর করা হয়েছে ইমিগ্রেশন বিভাগের কাছে।

সব মিলিয়ে মোট আটক অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ২২,৪৮৬ জনে।

সর্বশেষ ১৬ এপ্রিল রাতে কুয়ালালামপুরের মেডান ইমবি এলাকায় পরিচালিত হঠাৎ অভিযানে আরও ৫০৬ জন অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪৪৮ জন পুরুষ ও ৫৮ জন নারী রয়েছেন। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিলেন বাংলাদেশি (১৬৫ জন) ও নেপালি (১২৪ জন)। নারীদের মধ্যে ৪০ জন ইন্দোনেশিয়ান এবং ১৮ জন নেপালি।

অভিযানে অংশ নিয়েছিলেন ১৮৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা। মেডান ইম্বির ওই অভিযানে মোট ৮৯৫ জনকে তল্লাশি করা হয়, যাদের মধ্যে ১৪৬ জন মালয়েশিয়ার নাগরিক।

জাকারিয়া শাবান জানান, বেশিরভাগ আটককৃত অভিবাসীর বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, মালয়েশিয়ায় অবস্থানের শর্ত লঙ্ঘন এবং সরকার কর্তৃক স্বীকৃত নয় এমন পরিচয়পত্র (যেমন: অন্যান্য দেশের দেওয়া ইউএনএইচসিআর কার্ড) ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত ভুয়া কাগজপত্রের কোনো প্রমাণ মেলেনি।

অভিযানের সময় এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন জুতা ফেলে খালি পায়ে দৌড় দেন।

উল্লেখ্য, কুয়ালালামপুরের মেডান ইম্বি এলাকা আগে থেকেই ইমিগ্রেশন বিভাগের নজরদারিতে ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেও সেখানে অভিযান চালানো হয়।

মহাপরিচালক জাকারিয়া বলেন, “আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি চালিয়ে যাব। সারা বছর জুড়েই হঠাৎ অভিযান অব্যাহত থাকবে, যাতে ইমিগ্রেশন আইন কার্যকরভাবে বাস্তবায়ন হয়।”

এছাড়া, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী এখন পর্যন্ত ৪৯১ জন নিয়োগদাতাকেও আটক করা হয়েছে বলে জানানো হয়।

৬৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন