সর্বশেষ

জাতীয়তেল সরবরাহে সীমা বেঁধে দিল বিপিসি, ফিলিং স্টেশনে ভিড়
পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশরংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন
রাজশাহী বিভাগে তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
মিয়ানমারে আটক তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি
গাইবান্ধার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রোগিকে মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জে তিতাস গ্যাস লিকেজে বিস্ফোরণ: গুরুতর আহত ৩, বাড়ি ক্ষতিগ্রস্ত
নরসিংদীতে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের মা
মুন্সীগঞ্জে বৃদ্ধাকে হত্যা: দুই বছর পর অভিযুক্ত আটক
আলফাডাঙ্গায় ৪৮তম কাদরিয়া ওরশ প্রশাসনের অনুমতি না থাকায় বন্ধ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় পাট দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের কাজীপাড়ায় ‘মাদকমুক্ত গ্রাম’ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষককে অপহরণ করে ছিনতাই
মুন্সীগঞ্জে রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় তিনজন গ্রেপ্তার
ইরাকের কুর্দিস্তানে খাদ্যে বিষক্রিয়ায় ফেনীর যুবকের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী আজিজুল হক নিহত
কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি
পঞ্চগড়ে নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ
গোপালগঞ্জে যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা সম্পন্ন
সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার
ফরিদপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারীর মৃত্যু, দুইজন আটক
সিলেটে দিনদুপুরে নারীর ওপর ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল
গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে বিএনপির সহায়তা
দৌলতপুরে তারাগুনিয়া দারুন্নজাত মহিলা মাদ্রাসার উদ্বোধন
১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ১০ আপেল উৎপাদনকারী দেশ: তালিকার শীর্ষে চীন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বব্যাপী জনপ্রিয় ফল আপেল শুধু স্বাদের দিক থেকেই নয়, উৎপাদনের দিক থেকেও অন্যতম।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)–এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে আপেল উৎপাদনের দৌড়ে শীর্ষে রয়েছে চীন। প্রথম আলো এক প্রতিবেদনে জানায়, বিশ্বের সবচেয়ে বেশি আপেল উৎপাদনকারী ১০টি দেশ নিয়ে বিশেষ এই তালিকা প্রকাশ করা হয়েছে।

১. চীন
প্রতি বছর প্রায় ৪ কোটি ৭০ লাখ টন আপেল উৎপাদনের মাধ্যমে বিশ্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন। বিশ্বের মোট আপেল উৎপাদনের অর্ধেকেরও বেশি—প্রায় ৫৩ শতাংশ—এই একটি দেশ থেকেই আসে। বোহাই বে ও লোয়েস মালভূমিকে ঘিরেই রয়েছে চীনের ৮০ শতাংশ আপেলবাগান, যা দেশটির কৃষিজ আয়ে বড় অবদান রাখে।

২. তুরস্ক
দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। ২০২২ সালে দেশটি প্রায় ৪৮ লাখ টন আপেল উৎপাদন করেছে। মধ্য আনাতোলিয়া অঞ্চলে প্রধানত আপেল চাষ হয়, যা তুরস্কের রপ্তানি বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. যুক্তরাষ্ট্র
৩ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রে ২০২২ সালে উৎপাদিত আপেলের পরিমাণ ছিল ৪৪ লাখ ৩০ হাজার টন। ওয়াশিংটন অঙ্গরাজ্য এককভাবে দেশটির মোট আপেলের প্রায় ৭০ শতাংশ উৎপাদন করে। নিউইয়র্ক, মিশিগান এবং ক্যালিফোর্নিয়াতেও উল্লেখযোগ্য চাষ হয়।

৪. পোল্যান্ড
ইউরোপের দেশ পোল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে, বছরে উৎপাদন করে ৪২ লাখ টনের বেশি আপেল। মাথাপিছু উৎপাদনে পোল্যান্ড অনেক দেশের চেয়ে এগিয়ে। দেশটির মোট ফল উৎপাদনের ৮০ শতাংশই আপেল।

৫. ভারত
ভারতের বার্ষিক আপেল উৎপাদন প্রায় ২৪ লাখ ১০ হাজার টন। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি আপেল চাষ হয়। উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় ভারত তুরস্ক, ইরান ও আফগানিস্তানসহ কয়েকটি দেশ থেকে আপেল আমদানি করে।

৬. রাশিয়া
রাশিয়া ২০২২ সালে ২৩ লাখ ৮০ হাজার টন আপেল উৎপাদন করে, যা একে ষষ্ঠ স্থানে রেখেছে। দেশটির ক্রিমিয়া অঞ্চল আপেল চাষের জন্য বিখ্যাত।

৭. ইতালি
ইতালি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বড় আপেল উৎপাদক। ২০২২ সালে দেশটির উৎপাদন ছিল ২২ লাখ ৫৬ হাজার টন। এখানকার আপেল স্বাদ ও গন্ধে বিখ্যাত।

৮. ইরান
ইরানে বার্ষিক আপেল উৎপাদন প্রায় ১৯ লাখ ৯০ হাজার টন। শীত ও গ্রীষ্ম দুই মৌসুমেই দেশটিতে আপেল তোলা হয়। উরমিয়া, আজারবাইজান ও মাশহাদ এলাকা চাষের জন্য গুরুত্বপূর্ণ।

৯. ফ্রান্স
২০২০ সালে ফ্রান্সে উৎপাদিত আপেলের পরিমাণ ছিল প্রায় ১৭ লাখ ৮৬ হাজার টন। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উৎপাদন কিছুটা কমেছে। ফ্রান্সের আপেলের স্বাদ ও গন্ধের বিশেষ খ্যাতি রয়েছে।

১০. চিলি
তালিকার দশম স্থানে থাকা চিলিতে ২০২২ সালে উৎপাদিত হয় ১৪ লাখ ৮০ হাজার টন আপেল। দেশটি ৪০টিরও বেশি প্রজাতির আপেল রপ্তানি করে, যার মধ্যে রয়্যাল গালা ও গ্রানি স্মিথ উল্লেখযোগ্য।

৪৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন