সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

হঠাৎ বেড়ে গেল পেঁয়াজের দাম, ভরা মৌসুমেও বাড়তির দিকে বাজার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মাত্র তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।

বাজার সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সামনে এই দাম আরও বাড়তে পারে।

বাজার ঘুরে দেখা গেছে, সোমবার (১৪ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকায়। অথচ গত শুক্রবার এই দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। অনেক ব্যবসায়ী বলছেন, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি দামে বড় ধরনের পরিবর্তন এসেছে।

সরবরাহ কম, দামে প্রভাব

মালিবাগ হাজীপাড়ায় পেঁয়াজ বিক্রেতা মো. জাহাঙ্গীর বলেন, “শুক্রবার পেঁয়াজ বিক্রি করেছি ৪০ টাকা কেজি, এখন পাইকারি দামই এত বেড়েছে যে ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব নয়।”

ব্যবসায়ীরা জানাচ্ছেন, রাজধানীতে সবচেয়ে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। সেখানে সরবরাহ কমে যাওয়ায় দাম কেজিতে ৫০ টাকা পর্যন্ত পৌঁছেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার বাজারে।

বাজারে ক্রেতা-বিক্রেতা দুপক্ষই উদ্বিগ্ন

রামপুরা ও শান্তিনগর বাজারে গিয়ে দেখা গেছে, নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, আর বাছাই করা ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। গত সপ্তাহে এই পেঁয়াজের দাম ছিল সর্বোচ্চ ৫০ টাকা। অর্থাৎ তিনদিনেই বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

শান্তিনগর বাজারে আসা ক্রেতা সুলাইমান হোসেন বলেন, “দুই-তিন দিনের মধ্যে দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই, যার যার মতো দাম বাড়াচ্ছে।”

পেঁয়াজ মজুত ও নজরদারির অভাব

বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ভালো মানের শুকনো পেঁয়াজ, যা সহজে নষ্ট হয় না। ফলে অনেকেই বেশি করে কিনে মজুত করছেন। আবার বড় ব্যবসায়ীরাও মজুত শুরু করেছেন, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

রামপুরার ব্যবসায়ী আল আমিন বলেন, “আড়তে কেজিতে ১০ টাকার বেশি বেড়েছে। আমরাও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।”

বাজার বিশ্লেষকদের মতে, পেঁয়াজের ভরা মৌসুমে এমন দাম বৃদ্ধি স্বাভাবিক নয়। সরবরাহ ঘাটতি ও বাজারে নজরদারির অভাব এর মূল কারণ হতে পারে। তারা মনে করেন, এখনই বাজারে কঠোর নজরদারি না বাড়ালে সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন