সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ এখন আলেকজান্ডার বো

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অ্যাকশন হিরো আলেকজান্ডার বো এখন শুধু বড় পর্দার নায়ক নন, তিনি এখন এশিয়ান কারাতে ফেডারেশনের (AKF) স্বীকৃত কারাতে (কুমিতে) প্রশিক্ষকও।

২০২৩ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন তিনি। পরীক্ষায় অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের অভিজ্ঞ কোচরা। পাশাপাশি তিনি নেপাল থেকেই কারাতে বিষয়ে একটি ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

১৯৯০ সাল থেকে কারাতে অনুশীলন শুরু করা এই অভিনেতা শুরু থেকেই শারীরিক ফিটনেস ও আত্মরক্ষার চর্চায় মনোযোগী ছিলেন। তার প্রথম কারাতে গুরু ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও মার্শাল আর্ট প্রশিক্ষক মাসুম পারভেজ রুবেল। পরবর্তীতে আন্তর্জাতিক কারাতে মাস্টার মোয়াজ্জেম হোসেন সেন্টুর কাছেও প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি, যিনি বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক।

আলেকজান্ডার বো’র ঝুলিতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক স্বর্ণপদক। তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশন (বিকেএফ) ও আমেরিকান কারাতে ফেডারেশন উভয় ক্ষেত্রেই ৫ম ড্যান ব্ল্যাক বেল্টধারী। তিনি অংশ নিয়েছেন আমেরিকা, জাপান, কোরিয়া এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার ও চ্যাম্পিয়নশিপে।

এ পর্যন্ত প্রায় ২০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন আলেকজান্ডার বো। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ম্যাডাম ফুলি’, ‘গ্যাংস্টার’, ‘নিরাপত্তা’, ‘অসীম শক্তি’, ‘রক্ষা নাই’, ‘চারদিকে শত্রু’ এবং ‘রাজা কেনো সন্ত্রাসী’।

বর্তমানে তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশন (বিকেএফ) ও বিএফডিসি জাতীয় কারাতে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হিসেবেও তিনি তিনবার দায়িত্ব পালন করেছেন।

এমন অর্জনে দারুণ উচ্ছ্বসিত আলেকজান্ডার বো। তিনি বলেন, “মার্শাল আর্ট আমার জীবনের অংশ। চলচ্চিত্রের বাইরেও এই খাতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে আমি গর্বিত।”

৩৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন