সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চাটমোহরে এলডিও'র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) ।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভূমিহীন নারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি কলেজ রোড ও থানা মোড় ঘুরে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

এরপর এলডিও'র কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা সভাপতিত্ব করেছেন ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও প্রডেস হোম ডেকর এর পরিচালক হাসনা হেনা পারভীন।

এলডিও'র নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেসরকারি সংস্থা রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা এবং সাংবাদিক শাহীন রহমান। এছাড়া, ভূমিহীন সংগঠক ইসরাইল আলম, রাজিয়া খাতুন, নীপা খাতুন এবং নেতা আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন।

বক্তারা আলোচনা করেন, "সময়ের সাথে বাংলাদেশের নারীরা অনেকটাই উন্নতি সাধন করেছে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় তারা এখন সাহসী সঙ্গীতে সোচ্চার। নারীদের অধিকার আদায়ে সংগ্রাম করতে হয়েছে তাদের। তবুও এখনও অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়ে রয়েছে এবং নির্যাতিত হচ্ছে। মজুরি বৈষম্যের সমস্যা আজও বিদ্যমান। বিলকুড়ালিয়ার ভূমিহীন নারীরা পুরুষদের সাথে সমান কাঁধে কাঁধ মিলিয়ে খাসজমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে, যা অন্য নারীদের জন্য আদর্শ হয়ে থাকবে।"

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন