সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশযত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
রাজনীতি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের অবস্থান কর্মসূচির ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

শুক্রবার জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর ধরে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে বন্দী। ফ্যাসিস্ট সরকার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা ও কর্মী মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। দেশের জনগণ আশা করেছিল, স্বাধীন বাংলাদেশে চরম নির্যাতনের শিকার আজহারুল ইসলামও মুক্তি পাবেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রায় ৬ মাস পরে এখনও তার মুক্তি হয়নি, যা দেশের মানুষকে বিস্মিত করেছে।"

তিনি আরও বলেন, "এই কর্মসূচির মাধ্যমে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানানো হবে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার, বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, এ কর্মসূচিতে অংশগ্রহণ করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করুন।"

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন