সর্বশেষ

জাতীয়আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল অন্তর্বর্তী সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন যাত্রা: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত, ডিউটি ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপি এমপিরা
শপথ গ্রহণ করলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর, উপনেতা তাহের; চিফ হুইপ নাহিদ ইসলাম
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার পরিষদে জামায়াতের শপথ, মাঝপথে বেরিয়ে গেলেন রুমিন
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: আব্দুল্লাহ তাহের
বিপুল জনসমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোঃ শেখ সাদীর অভিনন্দন
সৌদিতে রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা
সারাদেশমোংলায় অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘর পুড়ে ছাই, ১৬টি গবাদিপশুর মৃত্যু
দৌলতপুরে ভাড়া বাসায় ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
বেতাগীতে আ.লীগ কার্যালয়ে ছবি টাঙানোকে ঘিরে উত্তেজনা, রাতে ভাঙচুর
রূপগঞ্জে হেকমত হত্যা: মৃত্যুদণ্ড ১ জনের, কারাদণ্ড ১ জনের, খালাস ১ জন
মিজানুর রহমান মিনুর মন্ত্রী হওয়ায় রাজশাহীতে উচ্ছ্বাস
নতুন মন্ত্রিসভায় কুমিল্লার তিন মুখ, জেলাজুড়ে উৎসব
রমজানে স্বস্তি আনতে বান্দরবানে টিসিবি'র পণ্য বিক্রি শুরু
বেনাপোল সীমান্তে পালানোর সময় হত্যা মামলার ২ আসামি আটক
মাগুরায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হামলার অভিযোগে মানববন্ধন
গোপালগঞ্জ সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন
হোমনায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা
রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং মোংলা বন্দরের, সাত মাসেই ছাড়ালো গত অর্থবছরের অর্জন
কুয়াকাটায় টোয়াকের নতুন কমিটি: প্রেসিডেন্ট তুষার ও সেক্রেটারি মিরাজ নির্বাচিত
গোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
আন্তর্জাতিকইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের পাঁচ দল নিশ্চিত
জাতীয়

'ইডকল' ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এখন আর কার্যকর প্রতিষ্ঠান নেই এবং এটি একটি ব্যর্থ সংগঠনে পরিণত হয়েছে।

তিনি বলেন, ইডকল-এর সদস্যরা কাজের পরিবর্তে ঢাকায় বসে সভা ও সেমিনারে ব্যস্ত থাকেন, যা একটি বড় সমস্যা।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি এবং সরকারের দেওয়া ভর্তুকির প্রসঙ্গ তুলে তিনি বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ দেন। বিশেষত, অফিস-আদালতে স্যুট পরিধান করে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হওয়ার আহ্বান জানান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, “রমজান এবং গরমের সময় কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে স্যুট পরার কি দরকার? স্যুট পরে এসির তাপমাত্রা কমানোর অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে।”

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি এবং সরকারের ভর্তুকির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে সরকার বিদ্যুতের দাম বাড়ায়নি। সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারের কাছে ৮.৯০ টাকা দেয়, অথচ সরকার সেই বিদ্যুৎ কিনে ১২ টাকায়।”

তিনি আরও জানান, ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে, তাদের জন্য বাড়তি দাম দিতে হবে। তিনি বলেন, “৭০ টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না।”

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন