সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন যাত্রা: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত, ডিউটি ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপি এমপিরা
শপথ গ্রহণ করলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার পরিষদে জামায়াতের শপথ, মাঝপথে বেরিয়ে গেলেন রুমিন
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: আব্দুল্লাহ তাহের
বিপুল জনসমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোঃ শেখ সাদীর অভিনন্দন
সারাদেশদৌলতপুরে ভাড়া বাসায় ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
বেতাগীতে আ.লীগ কার্যালয়ে ছবি টাঙানোকে ঘিরে উত্তেজনা, রাতে ভাঙচুর
রূপগঞ্জে হেকমত হত্যা: মৃত্যুদণ্ড ১ জনের, কারাদণ্ড ১ জনের, খালাস ১ জন
মিজানুর রহমান মিনুর মন্ত্রী হওয়ায় রাজশাহীতে উচ্ছ্বাস
নতুন মন্ত্রিসভায় কুমিল্লার তিন মুখ, জেলাজুড়ে উৎসব
রমজানে স্বস্তি আনতে বান্দরবানে টিসিবি'র পণ্য বিক্রি শুরু
বেনাপোল সীমান্তে পালানোর সময় হত্যা মামলার ২ আসামি আটক
মাগুরায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হামলার অভিযোগে মানববন্ধন
গোপালগঞ্জ সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন
হোমনায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা
রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং মোংলা বন্দরের, সাত মাসেই ছাড়ালো গত অর্থবছরের অর্জন
কুয়াকাটায় টোয়াকের নতুন কমিটি: প্রেসিডেন্ট তুষার ও সেক্রেটারি মিরাজ নির্বাচিত
গোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
আন্তর্জাতিকইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের পাঁচ দল নিশ্চিত
রাজনীতি

অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব জাতীয় নির্বাচন আয়োজন করা: টুকু

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হল জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, স্থানীয় সরকার নির্বাচন নয়।

তিনি বলেন, স্থানীয় নির্বাচন আয়োজন করলে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসবে, আর ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে দুই বছর সময় লাগবে, এতে অন্তবর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে, যা হতে দেওয়া হবে না। তাই আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, তারপর স্থানীয় নির্বাচনের পালা আসবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদানকালে এসব মন্তব্য করেন তিনি।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, তাদের দল সংস্কারের বিরোধিতা করেনি, তবে কিছু বিষয়ে তাদের মতামত ভিন্ন। তিনি আরও উল্লেখ করেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কিছু মানুষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উত্তেজিত, কিন্তু এর ফলে গ্রাম-মহল্লায় বিভেদ ও সংঘর্ষ তৈরি হবে এবং আওয়ামী লীগ সেই পরিস্থিতি কাজে লাগাবে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি আমাদের বড় প্রতিবেশী, আমরা তা মান্য করি। কিন্তু যদি আপনি বড় প্রতিবেশী হয়ে সবসময় আমাদের উপর প্রভাব খাটাতে চান, তাহলে বাংলাদেশী জনগণ আপনাদের সাথে বন্ধুত্ব করবে না।" তিনি বলেন, ভারত এখন সেই 'ভাল প্রতিবেশী' হওয়ার দাবি রাখতে সক্ষম হয়নি, যার ফলে বাংলাদেশের জনগণ এখন ভারত বিরোধী মনোভাব পোষণ করছে। তিনি আরও বলেন, ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক চায়, তবে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে এবং আমাদের ন্যায্য অধিকার দিতে হবে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার সঞ্চালনা করেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, ফাঁসির দণ্ড থেকে খালাসপ্রাপ্ত ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন