সর্বশেষ

সারাদেশ

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে ৫ জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেনীতে কাভার্ডভ্যান এবং পিকআপের সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহত বা নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

৩৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন