সর্বশেষ

জাতীয়ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
খেলা

অবশেষে অনুশীলনে ফিরছেন বিদ্রোহী নারী ফুটবলাররা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে অনড় থাকা বিদ্রোহী ১৮ নারী ফুটবলার অবশেষে অনুশীলনে ফিরে আসবেন এবং কেন্দ্রীয় চুক্তিতেও সই করবেন।

আজ (রোববার) সকালে বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছেন। এ আলোচনার পর তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, অনুশীলনে ফিরে আসবেন।

এ বিষয়ে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার কিরন জানান, “আমরা মেয়েদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি এবং নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি। আজও তাদের সঙ্গে বসে কথা বলেছি। আমি বিশ্বাস করি, মেয়েরা শীঘ্রই অনুশীলনে ফিরে আসবে, তবে তা এখন নয়। কারণ, আমাদের ক্যাম্প ২৪ তারিখে শেষ হয়ে যাবে, এর পর আমরা সংযুক্ত আরব আমিরাতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাব। সিনিয়র ফুটবলাররা কিছুদিন বিরতি চাচ্ছে।"

কিরন আরও বলেন, "যখন বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফিরবে, তখন তাদের সঙ্গে কোচের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। সেখানে সমস্যাগুলো মেটানো হবে বলে আমি আশা করছি। সবাই একসঙ্গে অনুশীলন করবে, এবং যেকোনো অসন্তোষ থাকলে তা দূর করা হবে। আজ তারা আমাকে জানিয়েছে, তারা ফিরে এসে চুক্তিতে সই করবে।"

এর আগে, বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই কোচ পিটার বাটলার অনুশীলন চালিয়েছেন এবং ১৩ সিনিয়র ফুটবলারসহ মোট ৩৭ জনকে অনুশীলন করিয়েছেন।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য যাবেন।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন