সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
প্রবাস

বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাহরাইনে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বহুতল ভবন ধসে পড়ে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী।

নিহত বাংলাদেশির নাম শ্যামল চন্দ্র শীল (৪২)। এ ঘটনা গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাহরাইনের আরাদ এলাকায় ঘটে।

নিউজ অব বাহরাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর তিনতলা ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। এতে আরও একজন, আলী আবদুল্লাহ আলী আল হামিদ (৬৬), নিহত হন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের সবাইকে কিং হামাদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, শ্যামল চন্দ্র শীলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা বাহরাইনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। একইসাথে তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচতলায় কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি সেলুন এবং একটি লন্ড্রি ছিল। দুর্ঘটনার সময় ওইসব প্রতিষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন