সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

গাইবান্ধায় চুরির দায়ে এক শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন

কায়ছার প্লাবন, গাইবান্ধা
কায়ছার প্লাবন, গাইবান্ধা

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে চুরির অভিযোগে এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনা ঘটেছে।

গত সোমবার, ১১ ফেব্রুয়ারি, সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এই নির্যাতনের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের লাড্ডু ব্যবসায়ী আনছার আলীর ছেলে রানা মিয়া (১১)-এর সঙ্গে। জানা গেছে, ৩ দিন আগে নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মৃত মো. আলীর ছেলে মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে কিছু মোবাইল ফোন এবং ১৬,৮০০ টাকা চুরি হয়ে যায়। সন্দেহজনকভাবে ১১ বছর বয়সী রানা মিয়াকে গতকাল সকালে আটক করা হয়। এরপর তাকে প্রায় দেড় ঘণ্টা ধরে বাজারের একটি মুদি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় স্থানীয় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ও কিছু এলাকাবাসীর দ্বারা। পরবর্তীতে রানা মিয়ার পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।

মোস্তাফিজুর রহমান জানান, ৩ দিন আগে তার বাড়ি থেকে একটি মোবাইল ফোন, টাকা ও বিকাশের বাটন মোবাইল চুরি হয়েছিল। তাই সন্দেহজনকভাবে রানাকে আটক করেন তিনি। যদিও রানা মিয়ার পরিবার তাকে টাকা ফেরত দেয়ার প্রস্তাব দেয়, তবে তারা ১৬,৮০০ টাকা নয়, ৬,০০০ টাকা দিতে সম্মত হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা শিশুটিকে মুদি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। পরে মোস্তাফিজুর রহমান ওই ৬,০০০ টাকা নিয়ে রানাকে ছেড়ে দেন।

রানার বাবা আনছার আলী জানান, তার ছেলেকে বিনা অপরাধে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, স্থানীয়রা ১৬,০০০ টাকা নিয়ে শিশুটিকে ছেড়ে দিয়েছে এবং তিনি প্রশাসনের কাছে এই ঘটনায় বিচার দাবি করেন।

এ বিষয়ে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানিয়েছেন, এখনও থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

৫৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন