সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে বিরিয়ানির দোকানকে ১ লাখ টাকা জরিমানা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে একটি বিরিয়ানির দোকানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলামের নেতৃত্বে শহরের ডায়বেটিক হাসপাতালের মোড় সংলগ্ন ঝিলটুলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘কাচ্চি সুলতান’ নামক বিরিয়ানির দোকানে অস্বাস্থ্যকর কাপড়ের রং ও কেমিক্যাল ব্যবহারের, লেবেলবিহীন ঘি প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম ও দীপ্ত চক্রবর্তী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফরিদপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।

এছাড়া একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও চারটি মুদি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন