সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে আমের মুকুলে সোনালি স্বপ্ন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে বসন্তের আগমন সহিত প্রকৃতি নতুন রঙে সেজেছে। শহরের গাছগুলোতে সোনালি মুকুল ফুটেছে, বাতাসে ভাসছে মিষ্টি ঘ্রাণ, আর সেই সুবাসে গ্রাম-জনপদে প্রাণ ফিরে এসেছে।

নতুন মৌসুমের শুরুতেই চাষিরা আমের মুকুলকে ঘিরে সোনালি স্বপ্ন বুনছেন।

শীতের কুয়াশা কাটিয়ে নরম রোদ এবং মৃদু বসন্তের হাওয়ায় আমগাছগুলো মুকুলে ভরে উঠেছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে সোনালি রঙের মুকুল যেন প্রকৃতির এক গোপন কবিতা। ধানের পরেই রাজশাহী অঞ্চলের কৃষকদের জন্য আম সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভরসার ফসল।

বর্তমানে বাগানগুলোতে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। কেউ গাছে সেচ দিচ্ছেন, কেউ বা রোগবালাই থেকে মুকুল রক্ষায় স্প্রে প্রয়োগ করছেন। চাষিদের ভাষ্য, ভালো মানের মুকুল পেতে প্রায় তিন মাস ধরে ৬ থেকে ৭ বার ওষুধ প্রয়োগ করতে হয়। তারা আশা করছেন, অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে এবার ফলন ভালো হবে। অনেক চাষি জানিয়েছেন, প্রায় সব গাছে মুকুল এসেছে যা গত কয়েক বছরের তুলনায় আশাব্যঞ্জক।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্র-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, “প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ গাছে মুকুল আসতে পারে। বর্তমান আবহাওয়া মুকুলের জন্য অনুকূল। এই ধারা অব্যাহত থাকলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।”

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহী অঞ্চলে চলতি মৌসুমে প্রায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার মেট্রিক টন।

সব মিলিয়ে আবহাওয়ার সহায়তা এবং চাষিদের যত্নে এবার রাজশাহীতে আমের মৌসুমকে ঘিরে আশাবাদের সুবাতাস বইছে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন