সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
খেলা

আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতা

কুষ্টিয়াকে চ্যাম্পিয়ন করালেন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
স্পোর্টস রিপোর্টার : আরও একটি গৌরবময় সাফল্য পেয়েছে দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিখ্যাত ও ঐতিহ্যবাহী বিদ্যালয়টি এবার ধারাবাহিকতা ধরে রেখে ৫৩তম আন্তঃস্কুল জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রিকেট প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রবিবার ( ৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খোকসা উপজেলাকে কোনো রকম পাত্তা না দিয়ে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের গৌরবে ভাসে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা।

 

এর আগে একই ভেন্যুতে গত ৪ ফেব্রুয়ারি কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়কে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে কুষ্টিয়া সদর উপজেলার সেরা হয়েছিল দুর্বাচারা। যে কারণে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় কুষ্টিয়া সদর উপজেলা দলের। অন্যদিকে খোকসা উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলার লড়াইয়ের টিকেট কাটেন সোমশপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের মেয়েরা।

 

অর্থাৎ জেলা পর্যায়ের ফাইনালে কুষ্টিয়া সদরের পক্ষে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয় ও খোকসা উপজেলার হয়ে সোমশপুর বালিকা বিদ্যালয় মুখোমুখি হয়। এই লড়াইয়েও দুর্বাচারার অদম্য বালিকাদের কাছে পাত্তাই পাননি সোমশপুরের মেয়েরা।

 

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৮ রান করে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়। দলের পক্ষে ওপেনার সাফিয়া খাতুন ৪৭ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন। অপর ওপেনার তাসফিয়া করেন হার না মানা ৩২ রান। অতিরিক্ত থেকে আসে আরও ৪৯ রান।

 

১৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্বাচারার বোলারদের তোপের মুখে ৮ ওভারে মাত্র ৩৯ রান করে অলআউট হয় সোমশপুরের মেয়েরা। দুর্বাচারার পক্ষে মিম ৩টি ও বৈশাখী ২টি উইকেট লাভ করেন। এছাড়া তাসফিয়া ও সাফিয়া ১টি করে কজ্বা করেন।

 

নিজেদের বিদ্যালয়ের এমন সাফল্যে আনন্দে মাতোয়ারা হয়েছেন দুর্বাচারা হাইস্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গ্রামবাসী। মেয়েদের গৌরবময় সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সালাহউদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

দারুণ এই সাফল্যের পর দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা কুষ্টিয়া জেলার হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি খুলনাতে হবে বিভাগীয় পর্যায়ের ম্যাচ। সেখানে এখনো কুষ্টিয়ার প্রতিদ্বন্দ্বী ঠিক হয়নি।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন