সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশমাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

বোমাতঙ্ক কাটিয়ে নিরাপদে ফিরলেন যাত্রীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম ফেরত ফ্লাইটে বোমাতঙ্কের অবসান হয়েছে। নিরাপদেই বিমানবন্দর ছেড়েছেন যাত্রীরা। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সব প্রটোকল অনুযায়ী উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে। কোনো ঝুঁকি না পাওয়া যাওয়ায় দুপুর সাড়ে ১২টায় অভিযান সমাপ্ত করা হয়। যাত্রীদের তাদের ব্যাগেজ বুঝিয়ে দেয়া হয়েছে।’ 

 

 

বিমানের রোম থেকে ঢাকায় আসা বিজি-৩৫ নম্বর ফ্লাইটে বোমা আছে এমন খবরে বুধবার (২২ জানুয়ারি) সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ভোরের দিকে বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। ওই বার্তায় বলা হয়, রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৫৬ এ বোমা রাখা আছে। যে কোনো সময় বোমাটির বিস্ফোরণ ঘটবে। এমন অবস্থায় কন্ট্রোল রুম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।

 

 

এ অবস্থার মধ্যেই সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি শাহজালালে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি জরুরি অবতরণের পরপরই কামরুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল, কুইক রেসপন্স ফোর্সসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেন। পরে ফ্লাইটের ভেতর থেকে আড়াইশো যাত্রী ও ১৩ ক্রুসহ সবাইকে নিরাপদে বের করে সরিয়ে নেয়া হয়।

 

সকাল সাড়ে ১০ টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে। তারা ১১ টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো বোমা পাওয়া যায়নি।

৩৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন