সর্বশেষ

সারাদেশ

বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, দেশে একাধিক বিমানবন্দর দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যেগুলো পূর্ববর্তী সরকার বিভিন্ন কারণে কার্যক্রম থেকে সরিয়ে দেয়।

বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়ার বিমানবন্দর একসময় সম্পূর্ণ সচল ছিল, কিন্তু বর্তমানে সেগুলো বন্ধ। এসব বিমানবন্দর পুনরায় চালু করাই সরকারের প্রথম লক্ষ্য বলে জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বিদ্যমান অবকাঠামো সংস্কার ও পুনরায় সচল করার কাজ শেষ করার পর নতুন কোনো বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা নেওয়া হবে। যদি ভবিষ্যতে নতুন কোনো বিভাগে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত হয়, তবে তা ময়মনসিংহ বিভাগে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে তার আগে বর্তমান অবকাঠামো ঠিক করতে সময় প্রয়োজন বলে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং মন্ত্রণালয়কে হজের টিকিটের মূল্য কমানোর নির্দেশনা দিয়েছেন। ব্যক্তিগতভাবে তাকেও এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “টিকিটের দাম এত বেশি কেন হবে?” রাষ্ট্রীয় বিমান সংস্থা আগে লোকসানী প্রতিষ্ঠান ছিল উল্লেখ করে তিনি বলেন, বিশ্লেষণ করে দেখা গেছে কেন লোকসান হচ্ছিল এবং তা থেকে উত্তরণের উপায় রয়েছে। সঠিক পরিকল্পনা ও হিসাব-নিকাশের মাধ্যমে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা এবং টিকিটের দাম কমানো সম্ভব। ইতোমধ্যে ক্যালকুলেশন করে দেখা হয়েছে যে ভাড়া কমিয়েও কার্যক্রম পরিচালনা করা যাবে। জনগণের নাগালের মধ্যেই বিমানের টিকিট মূল্য রাখা হবে বলে আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলবেন—এতে আপত্তি নেই। তবে হলুদ সাংবাদিকতা যেন না হয়।” মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ দেশের ক্ষতি করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি। দেশ গড়ার কাজে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সরকারের বিভিন্ন খাতের অবস্থা সম্পর্কে তিনি বলেন, সরকারে এসে দেখা গেছে অনেক জায়গা ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং দুর্নীতির প্রভাব বিদ্যমান। এসব খাত পুনর্গঠনে সময় ও ধারাবাহিক কাজের প্রয়োজন হবে বলে জানান তিনি।

মোহাম্মদ ইউসুপ আলী-এর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী ও খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সভায় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

৪৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন