সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর 

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে সফরকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান বিশ্বে আইসিটি খাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় সেক্টর।

এই খাতকে কেন্দ্র করে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং এর মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ইন্টারনেট সেবা সম্প্রসারণে কাজ চলছে। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দ্রুতগতির যানবাহনে ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও বাস্তবায়নাধীন।

বুধবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি তুলে ধরেন। ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন