সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমিতে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে সিয়াম হোসেন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চর সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সিয়াম হোসেন

নিহত সিয়াম হোসেন বেলকুচি উপজেলার চর সমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার পর অবসরে বাবার কৃষি কাজে সাহায্য করতে গিয়েছিলেন তিনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে সিয়াম বাড়ির পাশে নিজেদের জমিতে ধানের চারা রোপণ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বৃষ্টির সাথে সাথে তীব্র বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি আকস্মিক বজ্রপাতের আঘাতে সিয়াম ঘটনাস্থলেই মারা যান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন